Pages
Monday, December 14, 2020
রোহিঙ্গা শরণার্থী: দীর্ঘ সময় নীরবতার পর এই ইস্যুতে এখন কেন সরব বিএনপি?
আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে
বাংলাদেশে বিরোধীদল বিএনপি রোহিঙ্গা সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (সোমবার) ঢাকায় এক সংবাদ সম্মেলন করে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন।
রোহিঙ্গা সংকটের শুরুর দিকে বিএনপি নানা বক্তব্য দিলেও পরে লম্বা সময় ধরে নীরব থেকেছে। কিন্তু রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তরের পর আবার এ নিয়ে বিএনপি মুখ খুলেছে।
দলটির মহাসচিব মি. আলমগীর বলেছেন, সরকারের এমন পদক্ষেপের কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
Subscribe to:
Posts (Atom)
